Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, মৃত ৩

মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, মৃত ৩
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা একটা বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। রবিবার রাত ১১ টা নাগাদ মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় বিস্ফোরণটি ঘটে। এর জেরে গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
Advertisement
জানা গিয়েছে, মৃতদের নাম সাকিরুল সরকার, মামন মোল্লা ও মুস্তাকিন সেখ। এঁদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলায় ও একজনের বাড়ি সাগরপাড়ার মাহাতাব কলোনি এলাকায়। স্থানীয় মানুষের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাকা বাড়িটির গোটা ছাদটাই প্রায় উড়ে গিয়েছে। আর বাড়িটির তিনটি ঘরের মধ্যে দুটিই বিস্ফোরণের জেরে কার্যত ধূলিসাৎ হয়েছে। পুলিস সূত্রে খবর, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার হলেও শেষ রক্ষা হয়নি।
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিস। ঠিক কী কারণে বিস্ফোরণ, তার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৪-৫ কিমি দূরে হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
 
সম্পর্কিত সংবাদ