সংবাদদাতা, কান্দি: শুক্রবার দুপুরে খড়গ্রাম থানার বিবিনগর গ্রামে জমি সংক্রান্ত বিবাদে দু’পক্ষের সংঘর্ষ হয়। তাতে পঞ্চায়েত সদস্যার স্বামী সহ দু’পক্ষের তিনজন জখম হয়েছেন। পুলিস জানিয়েছে, এদিন বিকেল পর্যন্ত কোনও অভিযোগ হয়নি। তবে সংঘর্ষের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের একটি বিতর্কিত জমি নিয়ে পঞ্চায়েত সদস্যর স্বামী আব্রাউল শেখের সঙ্গে গ্রামের তাজিরা বিবির পরিবারের দীর্ঘদিন ঝামেলা চলছে। এদিন দুপুরে পঞ্চায়েত সদস্য জমিতে চাষ দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে বচসা হয়। পরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। তাতে তিনজন জখম হয়েছেন। জখম পঞ্চায়েত সদস্যার স্বামীকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষের তাজিরা বিবি ও তার ছেলে হাসান শেখকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।



