Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে বিভিন্ন দুর্ঘটনায় এক শিশু সহ ৭ জনের মৃত্যু

মুর্শিদাবাদে বিভিন্ন দুর্ঘটনায় এক শিশু সহ ৭ জনের মৃত্যু
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: জেলাজুড়ে বেপরোয়া গতির বলি হচ্ছে অল্পবয়সীরা। গত ছয়দিনে ভগবানগোলা ও লালগোলায় দুর্ঘটনায় চারজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১৯  থেকে ২১ বছরের মধ্যে। এদের কারও মাথায় হেলমেট ছিলনা বলে জানা গিয়েছে। অন্যদিকে গাড়ির ধাক্কায় ছয় বছরের এক শিশু সহ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাইক দুর্ঘটনায় অল্প বয়সীদের মৃত্যুতে নড়েচড়ে বসেছে পুলিস প্রশাসন। গতিতে রাশ টানতে এবং বাইক চালানোর সময় হেলমেট অপরিহার্য করতে জেলাজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে পথে নেমে বাইক চালকদের পথ নিরাপত্তা এবং সেফ ড্রাইভ, সেভ লাইফের পাঠ দিচ্ছেন ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই। তিনি বলেন, পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তা সত্ত্বেও আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে অল্প বয়সীদেরই সংখ্যা বেশি। গত শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে লালগোলা ও ভগবানগোলায় দুটি পথ দুর্ঘটনা হয়। ওইদিন বিকেলে লালগোলার লস্করপুরের বাসিন্দা প্রসেনজিৎ হালদার (২১)ও পার্থ দাস (১৯) বাইকে চেপে ঘুরতে বের হয়। ভগবানগোলা-জঙ্গিপুর রাজ্যসড়কে কৃষ্ণপুর হাসপাতালের সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কংক্রিটের বিদ‌্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার ছিল। অন্যদিকে ভগবানগোলা থানার বেণীপুর বাহালিয়া পাড়ার বাসিন্দা দুই বন্ধু প্রতাপ বাহালিয়া (২০) ও প্রীতম বাহালিয়া (২১)বাইকে চেপে জিয়াগঞ্জে সিনেমা দেখতে আসছিলেন। গোবরা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা টোটোয় ধাক্কা মারে। দুই বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই প্রতাপ বাহালিয়ার মৃত্যু হয়। সোমবার বিকেলেপ্রীতম বাহালিয়ার মৃত্যু হয়। শনিবার সকালে রেজিনগরে ১২ নম্বর জাতীয় সড়কে রানাঘাটের বাসিন্দা টোটন ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবক স্ত্রীকে নিয়ে বাইকে আসছিলেন। পিছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে। রবিবার ভোরে ভগবানগোলায় ছোট গাড়ির ধাক্কায় জাকির হোসেন নামে এক প্রৌঢ়ের মৃত্যু হয়। তিনি সাইকেল চালিয়ে লালগোলা থেকে বাড়ি ফিরছিলেন। সোমবার সকালে কান্দি থানার লক্ষ্মীনারায়ণপুরে ডাম্পারের ধাক্কায় হাবিবুর রহমান নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর অন্তঃসত্ত্বা মাও জখম হন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ