Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারিশদায় পথ দুর্ঘটনায় জখম কলেজ ছাত্রীর মৃত্যু

মারিশদায় পথ দুর্ঘটনায় জখম কলেজ ছাত্রীর মৃত্যু
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মারিশদায় পথ দুর্ঘটনায় জখম কলেজ ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। মৃতার নাম শিউলি সাঁতরা(১৯)। তাঁর বাড়ি মারিশদা থানার কুমীরদা এলাকায়। তিনি কাঁথির একটি কলেজের ছাত্রী ছিলেন। জানা গিয়েছে, গত শনিবার কলেজ থেকে নিজের বাড়ি ফিরছিলেন প্রথম বর্ষের ছাত্রী শিউলি। মারিশদার নাচিন্দায় স্টেট ব্যাঙ্কের সামনে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় জখম হন তিনি। তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। 
Advertisement
অন্যদিকে, ভূপতিনগর থানার ইটাবেড়িয়ার যশীবাড় এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম মঞ্জু পণ্ডা(৩২)। রবিবার তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বাড়ির লোকজন উদ্ধার করে মুগবেড়িয়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ