Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মারিশদায় অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু

মারিশদায় অগ্নিদগ্ধ হয়ে বধূর মৃত্যু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: মারিশদা থানার বাড়চুনপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রাখী গিরি(২০)। গত ৪ফেব্রুয়ারি গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই  গৃহবধূ। অবস্থায় তাঁকে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান তিনি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে বাড়চুনপাড়া গ্রামের শুভ গিরির সঙ্গে পার্শ্ববর্তী জগুদাসবাড় গ্রামের রাখীর বিয়ে হয়েছিল। পারিবারিক অশান্তির কারণে রাখী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পুলিস প্রাথমিকভাবে মনে করছে। মারিশদা থানার পুলিস জানিয়েছে, এই ঘটনা সম্পর্কে কোনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ