Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারিশদায় বধূকে ব্ল্যাকমেলে অভিযুক্ত যুবক

মারিশদায় বধূকে ব্ল্যাকমেলে অভিযুক্ত যুবক
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মারিশদায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে এক বধূকে ব্ল্যাকমেল, তাঁর টাকাপয়সা ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই বধূ ৬ নভেম্বর মারিশদা থানায় কৃষ্ণ বারিক নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিস ধর্ষণ, ব্ল্যাকমেল সহ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই বধূর মেডিক্যাল টেস্টের পর কাঁথি মহকুমা আদালতে তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
Advertisement
ওই বধূর স্বামী দীঘায় মাছের আড়তে কাজ করেন। কর্মসূত্রে তিনি বেশিরভাগ সময় বাইরে থাকেন। এই সুযোগে অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ওই যুবক প্রসাধনী সামগ্রীর সংস্থায় কাজ করে। অভিযোগ, দু’বছর আগে সে ওই বধূর সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার ভিডিও করে রেখেছিল। সেই ভিডিও সর্বত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সম্প্রতি বধূর সঙ্গে ফের শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ভিডিও ডিলিট করার জন্য তাঁর কাছ থেকে বেশ কয়েকহাজার টাকা ও গয়নাগাটি হাতিয়ে নেয়। 
সম্পর্কিত সংবাদ