Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়ূরেশ্বরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ময়ূরেশ্বরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: ময়ূরেশ্বরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাহুল দাস(২০)। বাড়ি ময়ূরেশ্বর থানার লোকপাড়া গ্রামে। তিনি মল্লারপুর থানার পুলিসের গাড়ি চালাতেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি কাজ সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকটি। যুবক গুরুতর জখম হন। পুলিস এসে তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।। 
Advertisement
সম্পর্কিত সংবাদ