সংবাদদাতা, রামপুরহাট: ময়ূরেশ্বরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, পেশায় দিনমজুর মৃত যুবকের নাম নয়ন টুডু(২৬)। বাড়ি ময়ূরেশ্বর থানার গোপালজুনি গ্রামে। রবিবার রাত ৯’টা নাগাদ তাঁকে কীটনাশক খাওয়া অবস্থায় রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন পরিবারের লোকজন। সোমবার ভোররাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, মদের সঙ্গে কীটনাশক মিশিয়ে ওই যুবক খেয়ে ফেলেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা বলতে পারেননি তাঁরা। পুলিসের অনুমান, মানসিক অবসাদ থেকে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



