Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ের আন্ডারপাসের জল বের করল রেল

মুরারইয়ের আন্ডারপাসের জল বের করল রেল
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: গত বুধবার গভীর রাতে মুরারইয়ে আন্ডারপাস চালু ও লেভেল ক্রসিং গেট বন্ধ করতে এসে স্থানীয়দের বাধার মুখে পড়ে ফিরতে হয়েছিল হয়েছিল রেল কর্তাদের। পরে এলাকার বিধায়ক মোশারফ হোসেন হাওড়ায় ডিআরএমের সঙ্গে দেখা করে জানান, আন্ডারপাসে জল জমছে। সেখানে পাম্প বসিয়ে জল বের করার কথা। নইলে ভারী বৃষ্টিতে সমস্যা হবে। কিন্তু সেটা এখনও করা হয়নি। এই অবস্থায় গেট বন্ধ করলে, এদিকে জল জমে আন্ডারপাস বন্ধ হয়ে গেলে সমস্যা হবে মুরারইবাসীর। সেই মতো সোমবার বিকেলে ডিআরএমের নির্দেশে ওই আন্ডারপাসে তিনটি ট্যাঙ্কারের মাধ্যমে ২১ হাজার লিটার জল ছাড়া হয়। রেলের ঠিকাদার নিযুক্ত ইঞ্জিনিয়ার তাহাজুল ইসলাম বলেন, দু’টি পাম্প সহযোগে পাঁচ মিনিটের মধ্যেই পুরো জল বের করা সম্ভব হয়েছে। দেখা হল, যদি কখনও জল জমে যায় তাহলে বের করা সম্ভব হবে কি না। যদি ৪২ হাজার লিটার জল জমে তাহলে অনুমান ক্লিয়ার করতে খুবজোর আধঘণ্টা সময় লাগবে। তিনি বলেন, এখন জমি দিয়ে জল বের করা হল। আন্ডারপাসের পাশেই দু’টি কুয়ো তৈরি শুরু হয়েছে। পরবর্তীতে জমা জল ওই কুয়োতে ফেলা হবে। তাহাজুল সাহেব বলেন, এদিনের ট্রায়ালের ভিডিও ডিআরএম সাহেবের কাছে পাঠানো হবে। তারপর তাঁর নির্দেশে আন্ডারপাস চালু করে দেওয়া হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ