সংবাদদাতা, রামপুরহাট: সোমবার সকাল ৬টা নাগাদ চাতরা ও মুরারই স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে এক রেলকর্মীর মৃত্যু হল। মৃতের নাম আরপি কুর্মি(৫৭)। বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলার লছমন চাপড়া গ্রামে। রেল পুলিস জানিয়েছে, এদিন সকালে ওই কর্মী চাতরা ও মুরারই স্টেশনের মাঝে ট্র্যাক পেট্রলিংয়ের ডিউটি করছিলেন। সেইসময় আপ লাইনে একটি মালগাড়িতে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যালে পাঠায়। ঘটনায় জিআরপির পক্ষ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



