Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারই থানার ওসিকে সিউড়ি পুলিস লাইনে ক্লোজ

মুরারই থানার ওসিকে সিউড়ি পুলিস লাইনে ক্লোজ
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মুরারই থানার ওসি মহম্মদ সাকিব সাহেবকে সিউড়ি পুলিস লাইনে ক্লোজ করা হল। শুক্রবার রাতেই তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ট্রাফিক ও রোড সেফটি অফিসার (হেড কোয়ার্টার) তন্ময় ঘোষকে। গত জানুয়ারি মাসে জয়দেব আউট পোস্ট থেকে বদলি হয়ে এই থানার ওসি হিসেবে কাজে যোগ দেন সাকিব সাহেব। বছর ঘুরতে না ঘুরতেই তাঁকে ক্লোজ করা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। কিন্তু, কী নিয়ে তদন্ত, কেনই বা তাঁকে ক্লোজ করা হল, তা নিয়ে পুলিসের তরফে কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, এটা বিভাগীয় বিষয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ