Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু

মুরারইয়ে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মুরারইয়ে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অরুণ মাল(৫৬)। তাঁর বাড়ি মুরারইয়ের ঘুষকিরা গ্রামে। তিনি পেশায় কৃষক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা অরুণবাবুকে বাড়ির কাছে নিজের জমিতে কীটনাশক খাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। রাতের দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের ভাই বরুণ মাল বলেন, দাদা রোজ মদ্যপান করতেন। নেশার ঘোরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে ফেলেন। বাড়িতে কোনও অশান্তি হয়নি। তারপরও কেন আত্মহত্যা করলেন, বুঝতে পারছি না। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ