Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে কালীর বেদির উদ্বোধন

মুরারইয়ে কালীর বেদির উদ্বোধন
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার মুরারই-১ ব্লকের গোঁড়শা পঞ্চায়েতের ভাটরা গ্রামে পুজোপাঠের মধ্য দিয়ে কালীপ্রতিমার স্থায়ী বেদির উদ্বোধন করা হল। প্রসঙ্গত একই জায়গায় এক মাসের মাথায় দুর্ঘটনায় গ্রামের ১৩ জনের মৃত্যু হয়। তাই অশুভ শক্তির বিনাশ করতে চার বছর আগে চৈত্র মাসে রাস্তার পাশে কালীপুজো শুরু করেন ওই গ্রামের বাসিন্দারা। 
Advertisement
বোলপুর-রাজগ্রাম রোডের ধারে ভাটরা গ্রাম। গ্রামের অধিকাংশই দিনমজুর। গ্রামবাসীরা বলেন, চার বছর আগে ফাল্গুন মাসে গ্রামের সামনের রাস্তায় লরি ও বিভিন্ন যানাবাহনের ধাক্কায় ১৩ জনের মৃত্যু হয়। এক মাসে এতজনের মৃত্যুতে অনেকে রাস্তায় বেরতে ভয় পেতেন। তাঁরা মনে করেন, কোনও অশুভ শক্তির প্রভাব পড়েছে গ্রামে। তাই চৈত্র মাসের অমাবস্যায় গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তার ধারে কালীপুজো শুরু করেন। দেবী এখানে শিয়ালেশ্বরী মা হিসাবে পরিচিত। 
এদিন দেবীর পাকা বেদির উদ্বোধন করা হল। এই উপলক্ষ্যে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়। গ্রামের বাসিন্দা তথা পঞ্চায়েতের উপপ্রধান বীরেন কোনাই, গ্রামবাসী মিলন কোনাই, নয়ন কোনাইরা বলেন, যেদিন থেকে দেবীর আরাধনা শুরু হয়েছে তারপর আর কেউ দুর্ঘটনায় মারা যায়নি।
সম্পর্কিত সংবাদ