সংবাদদাতা, রামপুরহাট: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গ্রেপ্তারির দাবিতে শনিবার মুরারই থানায় বিক্ষোভ দেখাল কংগ্রেস। পরে তারা থানায় একটি স্মারকলিপিও জমা দেয়। দলের মুরারই-১ ব্লক সভাপতি মোতাহার হোসেন বলেন, সংসদের ভিতরে সংবিধান প্রণেতা আম্বেদকরকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করায় আমাদের নেতা রাহুল গান্ধীর উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে এই আন্দোলন।



