Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

মুরারইয়ে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মুরারইয়ে চারচাকা গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম ভীম মুর্মু(১৯)। বাড়ি মুরারই থানার কাহিনগর গ্রামে। বুধবার বছরের প্রথম দিনে কাহিনগর গ্রামের কয়েকজন  যুবক মুরারইয়ে রাজগ্রাম এলাকার একটি পার্কে বেড়াতে আসেন। বিকেলে বাড়ি ফেরার সময় রাস্তার ধারের একটি পাঁচিলের পাশে দাঁড়িয়েছিলেন ভীম। সেইসময় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম হন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর।
Advertisement
সম্পর্কিত সংবাদ