Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার  

মুরারইয়ে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেপ্তার
 
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: মুরারইয়ের একটি গ্রামে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা তাপস মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিস। বুধবার গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, বিচারক ধৃতের তিনদিন পুলিস হেফাজত মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে বছর পঁয়ত্রিশের মূক ও বধির ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ওইদিন বিকেলে গৃহবধূর স্বামী তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত নেতা। বুধবার গভীর রাতে সে বাড়ি ফেরে। খবর পেয়ে পুলিস বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। যদিও অভিযুক্ত নেতা বলে আমাকে চক্রান্ত করে ফাঁসানো হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ