Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুরারইয়ে চাষিদের কৃষি যন্ত্রাংশ

মুরারইয়ে চাষিদের কৃষি যন্ত্রাংশ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: চাষের খরচ কমাতে মুরারই-১ ব্লক কৃষিদপ্তরের পক্ষ থেকে চাষিদের হাতে ভর্তুকিযুক্ত আধুনিক কৃষি যন্ত্রাংশ তুলে দেওয়া হল। এই উপলক্ষ্যে সোমবার ব্লক কৃষিদপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান, উপ কৃষি অধিকর্তা(প্রশাসন) সূর্যনারায়ণ ঘোষ, সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার প্রমুখ। এদিন ২৪জন কৃষকের হাতে পাওয়ারটিলার, সুপার সিডার সহ নানা কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। কৃষি উত্পাদন বৃদ্ধির পাশাপাশি চাষের খরচ কমলে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন। সেই লক্ষ্যেই এই যন্ত্রপাতি প্রদান বলে জানিয়েছেন অনুপমবাবু। 
Advertisement
সেরাজুল সাহেব বলেন, আগামী দিনে আরও বেশি সংখ্যক চাষিকে এমনই নানা কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে। এই সুবিধা নিতে কৃষিদপ্তরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানাতে হবে কৃষকদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ