সংবাদদাতা, রামপুরহাট: বুধবার দুপুরে মুরারইয়ের বঠিয়া গ্রামে টিনের চালার বাড়িতে আগুন লাগে। পরিবারের লোকজন ঘর তালাবন্ধ করে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও বাড়িতে খড় ও কাঠ মজুত থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে। মুরারইয়ে কোনও দমকল কেন্দ্র না থাকায় প্রতিবেশীরা বাড়ির রিজার্ভার থেকে পাইপ সংযোগ করে ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অবশ্য ঘরের ভিতরে থাকা যাবতীয় জিনিসপত্র ও মজুত খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।



