Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারনাই শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১২৫তম প্রতিষ্ঠা দিবস পালিত

মারনাই শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১২৫তম প্রতিষ্ঠা দিবস পালিত
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ইটাহারের মারনাই শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হল ১২৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। তিন দিন ব্যাপী অনুষ্ঠানে শোভাযাত্রা, মুখা নৃত্য, মানব পুতুল নাচ, ভাওয়াইয়া সঙ্গীত, নাটক, গম্ভীরা সহ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের ১২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মারনাই স্কুলের পড়ুয়া ও বাসিন্দাদের মধ্যে উৎসবের মেজাজ ছিল। স্কুলের পরিচালন কমিটির সভাপতি লক্ষ্মণ চন্দ্র পাল, সম্পাদক রবীন্দ্র চন্দ্র দাস সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি এতে উপস্থিত ছিলেন। আগামীদিনে শিক্ষা ক্ষেত্রে রাজ্য তথা দেশের মানচিত্রে আমাদের স্কুলের নামকে তুলে ধরার চেষ্টা করব বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান শিক্ষক সুনীলচন্দ্র মোদক।
Advertisement
সম্পর্কিত সংবাদ