Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারামারিতে মাথা ফাটল যুবকের

মারামারিতে মাথা ফাটল যুবকের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: মায়ের কাছে বাকি রয়েছে মুরগির মাংসের টাকা। ছেলের কাছে সেই টাকা চাইতে গিয়ে মারধরে মাথা ফাটল যুবকের। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার দরিয়াপুর হাসপাতাল মোড়ে। 
Advertisement
জানা গিয়েছে, মুরগি ব্যবসায়ী সঞ্জীব মণ্ডল টাকা পেতেন এলাকারই এক বধূর কাছে। কিন্তু কাজের জন্য তিনি ছয়মাস আগে দিল্লি চলে যান। শুক্রবার বিকেলে ওই বধূর ছেলে সত্যব্রত মণ্ডলের কাছে বকেয়া টাকা চাইতে যান সঞ্জীব। অভিযোগ, সত্যব্রত টাকা দিতে অস্বীকার করে। শুরু হয় দুজনের মধ্যে বিবাদ। তা গড়ায় হাতাহাতিতে। সঞ্জীবের মাথা ফাটে। গুরুতর জখম হন সত্যব্রতও। স্থানীয়রা দুজনকেই বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। দু’পক্ষই বিষয়টি থানায় জানিয়েছে। 
সম্পর্কিত সংবাদ