Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারামারিতে গ্রেপ্তার ছয়

মারামারিতে গ্রেপ্তার ছয়
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: দু’পক্ষের মধ্যে মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃতরা হল আসিক আলি, সিদ্দিক আলি, আবুয়া মহম্মদ, মহম্মদ সাকিউল্লা, রফিক মহম্মদ, খইরুল মহম্মদ। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রায়গঞ্জের পানিশালা এলাকায় বড়ুয়া গ্রাম পঞ্চয়েতের সদস্য আসলেমা খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা চার চাকার একটি গাড়িতে করে যাচ্ছিলেন। সেসময় বেশ কয়েকজন তাঁদের রাস্তা আটকে মারধর করে। পাশাপাশি তাঁদের কাছ থেকে অলঙ্কার ছিনতাই করে নেওয়া হয়। এই ঘটনায় আসলেমা খাতুন রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে পাল্টা পঞ্চায়েত সদস্যর লোকজনের বিরুদ্ধে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন সফি আলম। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ