Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মার্কেটের কাজে পুরাতন মালদহ পুরসভাকে কোটি টাকা ব্যবসায়ীর

মার্কেটের কাজে পুরাতন মালদহ পুরসভাকে কোটি টাকা ব্যবসায়ীর
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের শরৎচন্দ্র মার্কেটের নির্মাণ কাজের জন্য পুরসভাকে আরও এক কোটি টাকা দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। 
Advertisement
এদিন পুরসভা কর্তৃপক্ষের হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মালদহ বণিক সভার সাধারণ সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। শরৎচন্দ্র মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি তথা পুরসভার কাউন্সিলার অসীম ঘোষ বলেন, আমাদের ব্যবসায়ী এবং পুরসভার যৌথ উদ্যোগে ১১ কোটি টাকার বেশি ব্যয়ে দ্বিতল মার্কেটের কাজ শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা আমরা দেব। বাকিটা পুরসভা। সেই অনুযায়ী আগে এক কোটি টাকা দেওয়া হয়েছিল। এদিন আরও এক কোটি টাকা দেওয়া হল। 
সম্পর্কিত সংবাদ