সংবাদদাতা, রায়গঞ্জ: এক ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়ার পাশাপাশি আটকে রেখে মারধরের অভিযোগে শাহাজাহান আলি নামে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়ির পুলিস। ধৃত যুবকের বাড়ি ভাটলের বসিয়ান এলাকায়। পুলিস জানিয়েছে, জ্যোতিষ বর্মন নামে একজনকে মারধরের অভিযোগ ছিল অভিযুক্তের বিরুদ্ধে। সেইমতো গত ২৩ অক্টোবর ফাঁড়িতে অভিযোগ দায়ের হলে মারধরের ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শাহাজাহানকে গ্রেপ্তার করে। পুলিস ঘটনার তদন্ত করছে।



