Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার

মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: মারধরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃতের নাম রাজিবুল হুসেন। বাড়ি রায়গঞ্জের রাসবিহারি মার্কেট এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হেমতাবাদের বাসিন্দা তুজাম্মিল হুসেনকে ফোন করে ডেকে পাঠায় রাজিবুল। রায়গঞ্জের ফরেস্ট মোড়ে তাঁকে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। এরপর তাঁর কাছে থেকে ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তুজাম্মিলের দাদা আলামিন হুসেন রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে শনিবার রাতে রাজিবুলকে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ