Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগে গ্রেপ্তার যুবক

মারধরের অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: নৌকায় পার হওয়া নিয়ে বচসার জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেপ্তার অন্য এক যুবক। শুক্রবার সন্ধ্যায় মায়াপুর-বামুনপুকুর দু›নম্বর পঞ্চায়েতের নিদয়া ফেরিঘাটে এই ঘটনা ঘটেছে। শনিবার সকালে অভিযুক্ত যুবককে পুলিস  গ্রেপ্তার করে। ধৃতের নাম প্রবীর ঘোষ। বাড়ি ওই পঞ্চায়েতেরই নিদয়া গ্রামে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নৌকায় পার হওয়ার সময় মায়াপুরের এক যুবকের সঙ্গে অভিযুক্তের বচসা শুরু হয়। এরপরই প্রবীর তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন ওই যুবক। রাতেই আক্রান্তের পরিবারের পক্ষ থেকে মায়াপুর পুলিস ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। শনিবার সকালে প্রবীরকে গ্রেপ্তার করে পুলিস।
সম্পর্কিত সংবাদ