Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগে গ্রেপ্তার রায়গঞ্জে

মারধরের অভিযোগে গ্রেপ্তার রায়গঞ্জে
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: মারধরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিস। ধৃত ব্যক্তির নাম দিলীপ মাহাত (৪৬)। বাড়ি রায়গঞ্জের লক্ষণীয়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় মাহাত নামে এক প্রতিবেশীর সঙ্গে দিলীপের বচসা হয় বুধবার রাতে। সেই বচসায় সঞ্জয়কে  মারধর করে দিলীপ। এরপর আহত সঞ্জয়ের বাড়ির লোক রায়গঞ্জের ভাটোল ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দিলীপকে গ্রেপ্তার করে পুলিস। এদিন অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ