Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগ

মারধরের অভিযোগ
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: প্রতিবেশীর বাড়িতে চোলাই তৈরির ফলে বহু মানুষের আনাগোনায় হট্টগোল হয়। তার প্রতিবাদ করতে গিয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল। পালটা রড দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় পতিরাম থানার সরনগ্রামে। দুই পরিবারের দু’জনকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তের স্ত্রী আরতি বর্মন। তিনি বলেন, প্রতিবেশীরা মদ বিক্রি করে বলে বহু মানুষের আনাগোনা ও চিৎকার লেগেই থাকে। আমার স্বামী প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করা হয়। সুবিচারের দাবিতে পতিরাম থানায় লিখিত অভিযোগ করেছি। পাল্টা আরেক পরিবারের অলোকা বর্মন বলেন, আচমকা ওই বাড়ির লোকেরা আমার বাড়িতে হামলা চালায়। আমার স্বামীর মাথায় চারটি সেলাই পড়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পতিরাম থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ