Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগ

মারধরের অভিযোগ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: চুরি যাওয়া টোটো দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে মার খেতে হল চোরের হাতেই। ঘটনায় শোরগোল কুমারগঞ্জের নারায়ণপুরে। টোটোর মালিকের স্ত্রী এবং নাবালিকা সন্তানকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি ওই মহিলা। এনিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই টোটোর মালিক।
Advertisement
পুলিস সূত্রে খবর, মাসখানেক আগে নারায়ণপুরের এক ব্যক্তির টোটো চুরি হয়। পাশের গ্রামের একজন ওই টোটো চুরি করেছিল বলে অভিযোগ। এনিয়ে ওই ব্যক্তি কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযুক্তরা আটকায় বলে দাবি। 
সম্পর্কিত সংবাদ