Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরের অভিযোগ

মারধরের অভিযোগ
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়াদের মারধরের অভিযোগ উঠল। শুক্রবার ঘটনাটি ঘটে তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের থানাপাড়ায়। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আসে পুলিস। 
Advertisement
আক্রান্ত শিশুর বাবা রঞ্জিত সিংহ বলেন, কয়েকবছর থেকে পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া রয়েছি। এদিন আমার চার বছরের মেয়েকে মারধর করেছে বাড়ির মালিক। আমার বোন আটকাতে গেলে ওকেও মারধর করেছে। বাড়িতে গিয়ে দেখি, বাড়িওয়ালা আমার মেয়ে ও বোনকে একটি ঘরে আটকে রেখেছে। অভিযুক্তর শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। 
যদিও বাড়ির মালিক তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিস জানিয়েছে, এ সংক্রান্ত অভিযোগ ইতিমধ্যে পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জারি রয়েছে তদন্ত
সম্পর্কিত সংবাদ