সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে মজুরহাটি গ্রামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। রবিবার বিকেলে মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় সাতজনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। উত্তেজনা থাকায় গ্রামে পুলিস পিকেট বসানো হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, পেশায় ট্রাক্টর চালক মৃত যুবকের নাম বাবর আলি(৩৫)। তাঁর বাড়ি মল্লারপুর থানার ডাবুক গ্রামে। গত শুক্রবার রাতে সে লাগোয়া মজুরহাটি গ্রামে এক বিধবা মহিলার বাড়িতে ঢুকে পড়ে। ওই মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ওই যুবককে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। খবর পেয়ে পুলিস গিয়ে ওই যুবককে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করে। ওই মহিলা বাবর আলির নামে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
এদিকে রবিবার বিকেলে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের পক্ষ থেকে মজুরহাটি গ্রামের সাত জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতের এক সম্পর্কিত দাদা হুমায়ুন শেখ বলেন, ওইদিন বাবর দুই গ্রামের মাঝে একটি স্কুলচত্বরে বসে ছিল। মজুরহাটি গ্রামের কয়েকজন যুবক তাঁকে ডেকে নিয়ে গিয়ে মহিলা সম্পর্কিত অপবাদ দিয়ে ব্যাপক মাবধর করে। যার জেরে ভাইয়ের মৃত্যু হয়। আমরা খুনীদের শাস্তি চাই। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।