Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মারধরে গ্রেপ্তার

মারধরে গ্রেপ্তার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: জমি নিয়ে বিবাদের জেরে মারধর করা হল এক ব্যক্তিকে। আহত ব্যক্তি বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বৈষ্ণবনগর থানা এলাকার জয়েনপুরের ঘটনা। মঙ্গলবার বিকেলে জমিতে আল দেওয়া নিয়ে গণ্ডগোল বাধে রঞ্জন সাহার সঙ্গে ধর্মরাজ ঘোষের। অভিযোগ, এরপরই ধর্মরাজ ও তার কয়েকজন সহযোগী রঞ্জনের ওপর চড়াও হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রঞ্জনের পরিবার বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত ধর্মরাজকে গ্রেপ্তার করে। বুধবার তাকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতে পাঠান।
Advertisement
সম্পর্কিত সংবাদ