Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম, বসন্তে পারদ চড়ার পূর্বাভাস

মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম, বসন্তে পারদ চড়ার পূর্বাভাস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদায় নিয়েছে শীত। শহরে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মার্চের গোড়াতেই রাজ্যে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাতও।     
Advertisement
আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ