একরত্তি কন্যা সন্তানকে নিয়েই এখন দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে অভিনেতা দম্পতি আলি ফজল এবং রিচা চাড্ডার। গত জুলাইয়ে বাবা, মা হয়েছেন তাঁরা। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই জুটি। এবার প্রকাশ্যে আনলেন মেয়ের নাম। জুনেইরা ইডা ফজল। আদর করে মেয়েকে জুনি বলে ডাকছেন রিচা। সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামাণ্ডি’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় শেষবার দেখা গিয়েছিল। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অভিনেত্রী দ্রুত ফ্লোরে ফিরতে চান। অন্যদিকে আলিও আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। শীঘ্রই অভিনয়ে ফিরবেন তিনিও।



