Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মায়ের খোঁজে পথে ঘুরল মেয়ে

মায়ের খোঁজে পথে ঘুরল মেয়ে
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মায়ের খোঁজ পেতে বাবার হাত ধরে পথে পথে ঘুরছে মেয়ে। শনিবার এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরে। নিখোঁজ মহিলার স্বামী মনোরঞ্জন বসাকের অভিযোগ, গত ১২ ডিসেম্বর জলপাইগুড়ির বালাপাড়ায় তাঁর শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান স্ত্রী। ঘটনার পরদিন থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু এখনও পুলিস স্ত্রীকে উদ্ধার করতে পারেনি। মেয়ে জলপাইগুড়ি শহরের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। মায়ের জন্য সে সারাক্ষণ কান্নাকাটি করছে। সেকারণে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে মেয়েকে নিয়ে তিনি ঘুরে ঘুরে স্ত্রীর খোঁজ চালাচ্ছেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ