সংবাদদাতা, কালনা: মায়ের হাতে চড় খেয়ে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃত কৃষ্ণ মাহাতর(৩৫) বাড়ি শান্তিপুর থানার মানিকনগর গ্রামে। শনিবার কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিস। মৃতের কাকা ইন্দ্রজিৎ মাহাত বলেন, ভাইপো মাঠে চাষাবাদ করত। ঠিকমতো কাজে না যাওয়ায় শনিবার সকালে ওর মায়ের সঙ্গে অশান্তি হয়। সেসময় ওর মা ওকে চড় মারেন। তাতেই অভিমানে সকাল ৯টা নাগাদ ভাইপো বিষ খায়। আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টা নাগাদ সে মারা যায়।
Advertisement
পূর্বস্থলীতে দুর্ঘটনায় প্রৌঢ়ার মৃত্যু: শুক্রবার বিকেলে পূর্বস্থলী থানার কালেখাতলার শিবের ডোবা এলাকায় পথদুর্ঘটনায় এক প্রৌঢ়ার মৃত্যু হল। মৃতা উজ্বলা দাসের(৫৫) বাড়ি স্থানীয় ধিতপুর গ্রামে। শনিবার কালনা মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। ওই প্রৌঢ়ার স্বামী বিজয় দাস বলেন, শুক্রবার বিকেলে স্ত্রী সাইকেলে কালেখাতলা থেকে বাড়ি ফিরছিল।



