Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেয়ের বাড়ির বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বাবার

মেয়ের বাড়ির বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বাবার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: মেয়ের পরিবার থেকে হুমকি দেওয়ায় ছেলে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ তুললেন বাবা। এনিয়ে বৃহস্পতিবার তিনি ময়নাগুড়ি থানায় ওই মেয়ে সহ তার বাবা ও কাকাদের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ময়নাগুড়ি থানার পুলিস। জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি ময়নাগুড়ির মাধবডাঙ্গায়। মেয়ের বাড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ৩ নভেম্বর বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের বাবা বলেন, বার্নিশ এলাকার ওই মেয়ের সঙ্গে আমার ছেলের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের কথাও চলছিল। কিন্তু ২ নভেম্বর ছেলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। কারণ জানতে চাইলে ছেলে জানায় মেয়ের পরিবার তাকে বাড়িতে ডেকেছিল। মেয়ের বাবা সহ দুই কাকা হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের মেয়ের সঙ্গে মেলামেশা ও যোগাযোগ করা যাবে না। তাতেই সে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ