সংবাদদাতা শান্তিনিকেতন: মেয়ের বিয়ের একদিন আগে নিজের বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় বাবার দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বোলপুরে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বোলপুর থানার নায়েকপাড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম বাসুদেব দালাল (৬৬)। বাবার মৃতদেহ দেখার পর আত্মহত্যার চেষ্টা করেন মেয়েও। পরিবার ও প্রতিবেশীদের সাহায্যে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এদিন দেহ ময়নাতদন্ত করা হলেও সৎকার হবে না। আজ বুধবার সঠিক লগ্নে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার বাসুদেববাবুর দেহ সৎকার করা হবে। এদিন এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Advertisement
বুধবার বাড়িতে মেয়ের বিয়ে। তার জন্য ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো বাড়ি। আত্মীয় পরিজন থেকে প্রতিবেশীদের মধ্যেও আনন্দের আবহাওয়া। কিন্তু সেই আনন্দ চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর একদিন আগেই বাড়িতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মেয়ের বিয়ের ২৪ ঘণ্টা আগে বোলপুরের নায়েকপাড়ায় নিজের বাড়ির দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বাসুদেববাবুকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার মেয়ের বিয়ে, তাই মেয়ের মঙ্গল কামনায় বাসুদেববাবুর স্ত্রী গায়ত্রী দাস দালাল পুজো দিতে গিয়েছিলেন। অন্যদিকে তাঁর মেয়ে নীচে নিজের কাজ করছিলেন। পরে দোতলার ঘরে বাসুদেববাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এমন মর্মান্তিক খবর জানাজানি হতেই মুহূর্তে উৎসব বাড়িতে ঘনিয়ে আসে শোকের ছায়া। সকলেই কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে শুভদিনের আগে বাসুদেববাবু আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট হয়নি। পরিবারের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকী মনোবিদের কাছে তাঁর চিকিৎসাও চলছিল। জানা গিয়েছে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। তেমনভাবে কারও সঙ্গে কথা বলতেন না। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি। তাই সেই চাপ সহ্য করতে না পেরেই কি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন? প্রাথমিকভাবে এমনটাও মনে করা হচ্ছে। যদিও এই মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে, উঠছে নানা প্রশ্ন।
অন্যদিকে, বাবার মৃত্যুর খবর পেয়ে নিজেকে দোষী ভেবে আত্মহত্যার চেষ্টা করেন মেয়ে। কোনওভাবে বিষয়টি বুঝতে পেরে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বাবার মৃত্যুর কারণে বিয়ে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। দেহের মুখাগ্নি সম্পন্ন হলেই পরিবারের সদস্যদের অশৌচ কাল শুরু হয়ে যাবে। সেই অবস্থায় বিয়ে সম্ভব নয়। তাই সকলের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, মঙ্গলবার বাসুদেববাবুর দেহ ময়নাতদন্ত হওয়ার পর দু’দিন মর্গের ফ্রিজারে রেখে দেওয়া হবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সেই লগ্নেই তার মেয়ের বিয়ে সম্পন্ন হবে। পরে বৃহস্পতিবার দেহের সৎ কাজ হবে।
মৃতের স্ত্রী গায়ত্রী দাস দালাল বলেন, কীভাবে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। মেয়ের হবু শ্বশুরবাড়িতে এই খবর জানানো হয়। তারপর দুই বাড়ির সিদ্ধান্তেই আজ বুধবার মেয়ের বিয়ে হবে।