Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মৈপীঠে বাঘের আক্রমনে আহত নবম শ্রেণীর ছাত্র

মৈপীঠে বাঘের আক্রমনে আহত নবম শ্রেণীর ছাত্র
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: মৈপীঠে বাঘের হামলায় আহত হলেন নবম শ্রেণীর ছাত্র। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরী পঞ্চায়েতের দেবীপুর নকুলের মোড় এলাকায়। সূত্রের খবর, এদিন রাত ৯টায় জঙ্গল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল রাহুল হালদার নামের এক পড়ুয়া। সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ আক্রমন করে তাঁকে। পড়ুয়ার পিঠে আঁচড়ে দেয়। ঘটনায় চিৎকার করে রাস্তায় পড়ে যায় রাহুল। এরপর রাস্তায় লাঠি নিয়ে গ্রামের লোকজনরা ছুটে আসেন। মানুষজন অকুস্থলে জড়ো হয়ে যায়। ততক্ষণে অবশ্য বাঘ পড়ুয়াকে ছেড়ে জঙ্গলে বেপাত্তা হয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরকেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। অন্যদিকে, জখম ছাত্রকে তড়িঘড়ি উদ্ধার করে এলাকার একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বাঘ কী তাহলে এবার লোকালয়ে এসেছে? এই আতঙ্কও তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের মধ্যে।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ