সংবাদদাতা, পতিরাম: বর্ষার পর থেকেই রমরমিয়ে বালি পাচার চলছিল বালুরঘাটে আত্রেয়ীর বিভিন্ন ঘাটে। পুজোর সময় সরকারি বিভিন্ন দপ্তর ছুটি থাকায় ওই সমস্ত এলাকাকে কার্যত পাচারের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল মাফিয়ারা। এবার সেই চরের দখল নিয়ে সংঘর্ষে জখম হল দু’পক্ষের ১৫ জন।
Advertisement
গত কয়েকদিন বালি পাচার নিয়ে ‘বর্তমান’ পত্রিকায় ধারাবাহিক খবর প্রকাশের পরই নড়েচড়ে বসেছিল প্রশাসন। বেশকয়েকটি জায়গায় পুলিস ও প্রশাসনের নজরদারির ফলে চিন্তায় পড়ে গিয়েছে মাফিয়ারা। বালি তোলার এলাকা কমে আসায় এবারে মাফিয়াদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চর দখলের লড়াই শুরু হয়েছে। সেরকমই একটি ঘটনায় শনিবার রাতে সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছেন, বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘড়া এলাকায় রাতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বাঁশ, লাঠি, রড নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে জনা চল্লিশেক লোক। আহত কয়েকজনকে খাসপুর গ্রামীণ হাসপাতাল এবং বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।