Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রিয়াল মাদ্রিদে আবার মরিনহো যুগ

দ্য স্পেশাল ওয়ান ইজ ব্যাক! দীর্ঘ ১৩ বছর পর ফের রিয়াল মাদ্রিদের হোসে মরিনহো যুগের সূচনা হতে চলেছে। ট্রফিহীন মরশুমের পর ঘুরে দাঁড়াতে পর্তুগালের এই তারকা কোচের উপরই ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট।

রিয়াল মাদ্রিদে আবার মরিনহো যুগ
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: দ্য স্পেশাল ওয়ান ইজ ব্যাক! দীর্ঘ ১৩ বছর পর ফের রিয়াল মাদ্রিদের হোসে মরিনহো যুগের সূচনা হতে চলেছে। ট্রফিহীন মরশুমের পর ঘুরে দাঁড়াতে পর্তুগালের এই তারকা কোচের উপরই ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট। বর্তমানে তিনি বেনফিকার দায়িত্বে। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই মরিনহোর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদ। সই পর্ব সারতে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচের রাতেই মাদ্রিদে আসছেন তিনি। জানা গিয়েছে, ‘দ্য স্পেশাল ওয়ানে’র সঙ্গে প্রাথমিকভাবে দু’বছরের চুক্তি করছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। 

Advertisement

চলতি মরশুমে রিয়াল মাদ্রিদ বড্ড ফ্যাকাশে। খারাপ পারফরম্যান্সের জেরে গত জানুয়ারিতে কোচের পদ থেকে সরানো হয় জাবি আলোন্সোকে। এরপর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ঘরের ছেলে আলভারো আর্বেলোয়া। কিন্তু লাভ কিছু হয়নি। তাই হাল ফেরাতে ভরসা এখন মরিনহোই। অতীতে ২০১০-১৩ সালে রিয়াল মাদ্রিদে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন ‘দ্য স্পেশাল ওয়ান’। তাঁর অধীনে লা লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছিল সাদা জার্সিধারীরা। চ্যাম্পিয়ন্স লিগেও টানা তিনবার দলকে সেমি-ফাইনালে তুলেছিলেন। পাশাপাশি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও মধুর সম্পর্ক মরিনহোর। এবার তাঁর আমলে রিয়ালের পুরানো গরিমা ফেরে কি না, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ