Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সদ্যোজাতের দেহ নিয়ে হাসপাতালে মা, চাঞ্চল্য সোনারপুরে

সোমবার দুপুরে এক মহিলা মৃত এক সদ্যোজাতকে নিয়ে আসায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর গ্রামীণ হাসপাতালে।

সদ্যোজাতের দেহ নিয়ে হাসপাতালে মা, চাঞ্চল্য সোনারপুরে
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার দুপুরে এক মহিলা মৃত এক সদ্যোজাতকে নিয়ে আসায় চাঞ্চল্য ছড়াল সোনারপুর গ্রামীণ হাসপাতালে। শিশুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি তাকে খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে, রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই মহিলা তাঁর মৃত পুত্র সন্তানকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত পুলিসকর্মী সোনারপুর থানায় খবর দেন। ওই মহিলাকে পরে সরিয়ে নিয়ে যাওয়া হলেও এই ঘটনা নিয়ে কোনও তদন্ত হবে কি না, তা খোলসা করেনি পুলিসের কেউ। লিখিতভাবে অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, ওই সদ্যোজাতের ময়নাতদন্ত হবে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রের খবর, ওই মহিলার স্বামী আগেই মারা গিয়েছেন। তাঁর এক ছেলে রয়েছে। সম্প্রতি তাঁর বিয়েও হয়েছে। সে ক্ষেত্রে কোনও অবৈধ সম্পর্কের জেরে এই সন্তান হয়েছে কি না, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার বাড়িতেই প্রসব করেন ওই মহিলা। পরের দিনই দেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফলে এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ