Bartaman Logo
১৭ জুন, ২০২৬

এক মাসের সন্তানকে ফুটন্ত জলে ডুবিয়ে খুন, গ্রেপ্তার মা

নিজেরই সন্তানকে হত্যা করল মা। মৃত শিশু বয়স মাত্র ৩৮দিন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহিলাকে। বেঙ্গালুরুর নেলামাঙ্গালা অঞ্চলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এক মাসের সন্তানকে ফুটন্ত জলে ডুবিয়ে খুন, গ্রেপ্তার মা
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: নিজেরই সন্তানকে হত্যা করল মা। মৃত শিশু বয়স মাত্র ৩৮দিন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহিলাকে। বেঙ্গালুরুর নেলামাঙ্গালা অঞ্চলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত রাধারানির স্বামী পবন পেশায় রং মিস্ত্রি। মদ্যপ পবন স্ত্রী ও সন্তানের তেমন খোঁজখবর রাখতেন না। থাকতেন অন্যত্র। ঘটনার দিন  মাঝরাতে ঘুমন্ত একরত্তিকে বাথরুমে নিয়ে যান রাধারনি। সেখানে ফুটন্ত জলের পাত্রে শিশুটিকে ডুবিয়ে দেন তিনি। তারপর ওই অবস্থায় সন্তানকে ফেলে রেখে ফিরে আসেন তিনি। ঘুমিয়েও পড়েন। প্রথমে অস্বীকার করলেও পরে নিজেই অপরাধের কথা পুলিসকে জানিয়েছেন রাধারানি। পুলিসের অনুমান, মানসিক সমস্যার জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। একরত্তি সন্তানকে নিয়ে সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলেন রাধারানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ