Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গয়না হাতিয়ে গ্রেপ্তার মা ও মেয়ে

বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে প্রতিবেশী আত্মীয়ের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট

গয়না হাতিয়ে গ্রেপ্তার মা ও মেয়ে
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে প্রতিবেশী আত্মীয়ের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট। এই অভিযোগে গ্রেপ্তার মা ও মেয়ে। ঘটনাটি অশোকনগর থানার গাঙ্গুলিমোড় এলাকার। পুলিস জানিয়েছে, ধৃতেরা হলেন অলোকা কুণ্ডু ও তাঁর মেয়ে পূজা কুণ্ডু। পড়শি সোমা বণিকের সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল আলোকা ও পূজার। বছর পাঁচেক আগে বিয়েবাড়িতে যাওয়ার জন্য সোনার তিনটি হার, তিন জোড়া কানের দুল ও বেশ কয়েকটি আংটি ধার নেন মা ও মেয়ে। এর আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। কিন্তু তারপরে বেপাত্তা হয়ে যান তাঁরা। এরপর হঠাৎ একদিন সোমা জানতে পারেন, কৃষ্ণনগরে রয়েছেন মা-মেয়ে। কৃষ্ণনগরে গেলে তাঁরা দ্রুত সোনার গয়নাগুলি ফেরানোর কথা বলেন। তবে গয়না এখনও মেলেনি। অবশেষে মে মাসে অভিযোগ দায়ের হয় অশোকনগর থানায়। পুলিস তদন্তে নেমে দমদম এলাকা থেকে মা অলোকা কুণ্ডু ও মেয়ে পূজাকে গ্রেপ্তার করে। তাঁদের নিজেদের হেফজতে নিয়ে বৃহস্পতিবার গয়নাও উদ্ধার করে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ