Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অধিকাংশ ওয়ার্ড জলের তলায়, ক্ষোভ মহেশতলায়

ধারাবাহিক বর্ষণে মহেশতলা পুরসভার অধিকাংশ ওয়ার্ডের জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ থেকে একেবারে ২৮, ২৯, ৩০ পর্যন্ত ওয়ার্ডের ঘরে ও বাইরে জল।

অধিকাংশ ওয়ার্ড জলের তলায়, ক্ষোভ মহেশতলায়
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ধারাবাহিক বর্ষণে মহেশতলা পুরসভার অধিকাংশ ওয়ার্ডের জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ থেকে একেবারে ২৮, ২৯, ৩০ পর্যন্ত ওয়ার্ডের ঘরে ও বাইরে জল। শৌচাগারের ভিতরেও জল জমে সব একাকার। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল মণ্ডল বলেন, গত কয়েকদিন ধরে এই জল জমে থাকার কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না। অনেক জায়গাতে স্থানীয় বাজার ও দোকান বন্ধ রাখতে হচ্ছে। একাধিক স্কুলের সামনে জল জমেছে। রাস্তায় জল জমে যাওয়ার জন্য অনেক স্কুলে পড়ুয়ারাও যাচ্ছে না। গোপালবাবু বলেন, আমরা এনিয়ে আন্দোলন শুরু করেছি। প্রথম দফায় বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ চলছে। এরপর মহেশতলা পুরসভার সামনে অবস্থানে বসবেন কংগ্রেস কর্মী ও ভুক্তভোগী নাগরিকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ