Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় বাদ পড়া অধিকাংশ রেশন গ্রাহকের কার্ড আগেই বাতিল

এসআইআর-এর ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে গত মাস থেকে বিশেষ অভিযানে নেমেছে রাজ্য খাদ্যদপ্তর।

ভোটার তালিকায় বাদ পড়া অধিকাংশ রেশন গ্রাহকের কার্ড আগেই বাতিল
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কৌশিক ঘোষ, কলকাতা: এসআইআর-এর ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করতে গত মাস থেকে বিশেষ অভিযানে নেমেছে রাজ্য খাদ্যদপ্তর। এই প্রক্রিয়া চলাকালীন জুন মাসের শেষ দিকের পরিসংখ্যানে  দেখা যাচ্ছে, চিহ্নিত ব্যাক্তিদের একটা বড়ো অংশের রেশন কার্ডগুলির অস্তিত্ব নেই খাদ্যদপ্তরের কাছে। এর অর্থ, কার্ডগুলি আগেই বাতিল হয়ে গিয়েছে। অনেক কার্ড আগে থেকে নিষ্ক্রিয়ও করা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর যেসব ব্যক্তি সিএএ-তে বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁদের কার্ড আপাতত চালু থাকবে বলে খাদ্যদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিধিবদ্ধ রেশন এলাকার যে পরিসংখ্যান দপ্তর সূত্রে জানা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, এই ধরনের গ্রাহকের সংখ্যা খুব কম। বিধিবদ্ধ এলাকায় আপাতত সিএএ-তে আবেদনকারী কাউকে পাওয়া যায়নি। ট্রাইবুনালে আবেদনকারীর সংখ্যা মাত্র ১৭১। কলকাতা, হাওড়া ও হুগলি শিল্পাঞ্চল, বারাকপুর মহকুমা, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল বিধিবদ্ধ রেশনিং এলাকাতে খাদ্যদপ্তরের আধিকারিকরা মোট ৯ লক্ষ ২১ হাজার ৯৯৭ জন বাদ পড়া রেশন গ্রাহককে যাচাইয়ের জন্য চিহ্নিত করেছেন। এর মধ্যে মাত্র ১ লক্ষ ৫১ হাজার ৭৮০ জনের যাচাই প্রক্রিয়া সারতে পেরেছেন ইনসপেক্টররা। তার মধ্যে ১৮ হাজার ৪৮৫ জনের কার্ড রেশনিং অফিসাররা আগেই নিষ্ক্রিয় করেছেন। এখন নিষ্ক্রিয় করা হয়েছে ৪৮৫৯ জনের কার্ড।  দেখা যাচ্ছে, মোট ১ লক্ষ ৫১ হাজার জনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার ৯২৫ জনের গ্রাহকের অস্তিত্ব খাদ্যদপ্তরের ডেটা বেসে নেই। মৃত্যুজনিত বা স্থানান্তরের জন্য কার্ডগুলি আগেই বাতিল হয়েছে বলে আধিকারিকরা মনে করছেন। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, যেসব গ্রাহকের সক্রিয় কার্ডগুলি এখন নিষ্ক্রিয় করা হচ্ছে, তাদের এই বিষয়টি খাদ্যদপ্তরে সরাসরি জানানো উচিত। তা না হলে ওই গ্রাহকরা রেশন দোকানে এসে কার্ড চালু নেই জানতে পারার পর অশান্তি করতে পারেন। এতে ডিলাররা সমস্যায় পড়বেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ