রোটারি ক্লাব অব কলকাতা টেম্পল সিটির সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি সোদপুরের মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে চালু হল ৬ শয্যার মরচুয়ারি। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রমুখ। কলেজের অধিকর্তা ডাঃ সৌমিত্র বসু বলেন, অত্যন্ত কম খরচে এখানে দেহ রাখা যাবে।



