নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে ছাত্রীরাই বেশি সংখ্যায় পরীক্ষায় বসছে। জেলায় মোট ৩০ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী রয়েছেন। তার মধ্যে ১৭ হাজার ৪৮৮ জন ছাত্রী। ছাত্রের সংখ্যা ১২ হাজার ৭৯৫ জন। ৯৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, ছাত্রছাত্রীদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাঁরা কোনও সমস্যায় পড়লে ৯১৫৩০৮৩০৬৬ কিংবা ৮০০১১৯২৭৪০ নম্বরে ফোন করে জানাতে পারবেন। এছাড়া চারটি মহকুমাতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যা না হয় তার ব্যবস্থা করা হয়েছে। এক আধিকারিক বলেন, সোমবার থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।



