Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর এলাকায় মাসের পর মাস পানীয় জলের সঙ্কট ও রাস্তার বেহাল দশা, বারুইপুরে বাড়ছে অসন্তোষ

কয়েক মাস ধরে বারুইপুর পুর এলাকায় ক্রমশ তীব্র হচ্ছে জল সঙ্কট। কল থেকে জল পড়ছে সরু হয়ে। রিজার্ভার ভরছে না

পুর এলাকায় মাসের পর মাস পানীয় জলের সঙ্কট ও রাস্তার বেহাল দশা, বারুইপুরে বাড়ছে অসন্তোষ
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: কয়েক মাস ধরে বারুইপুর পুর এলাকায় ক্রমশ তীব্র হচ্ছে জল সঙ্কট। কল থেকে জল পড়ছে সরু হয়ে। রিজার্ভার ভরছে না। নাগরিকরা প্রশাসনের সব স্তরে অভিযোগ জানিয়েছেন। কিন্তু সুরাহা হচ্ছে না। 

Advertisement

এর পাশাপাশি, অম্রুত প্রকল্পের কাজের কারণে পাইপ বসানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছে। ফলে অবস্থা শোচনীয়। সেখানে সেখানে গর্ত। তাতে জল জমে থাকে। সামনেই বর্ষা। তখন ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কা। অভিযোগ এই দুই বড় সমস্যা সমাধানে কোনও হেলদোল নেই পুরসভার। তবে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেছেন, ‘বুস্টার পাম্প নির্মাণ করে দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে। ডোঙারিয়া থেকে এখানে জল আসতে মাঝেমধ্যে সমস্যা হচ্ছে। রাস্তার বিষয়টিও দেখা হচ্ছে।’ তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জনস্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে, ডোঙারিয়া থেকে জল সরবরাহ ঠিকই আছে। কোনও অসুবিধা হচ্ছে না। সমস্যা কেন হচ্ছে তা পুরসভার দেখা উচিত।
বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের অধিকাংশ জায়গাতেই পানীয় জলের সমস্যা চরম আকার নিয়েছে। পুর নাগরিকরা মনে করছেন এর জন্য দায়ি অম্রুত প্রকল্পের কাজ। পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুড়ি হচ্ছে ফলে দেখা দিয়েছে সমস্যা। বারবার খোঁড়াখুড়ির জন্য তিনমাস ধরে সমস্যা বড় আকার নিয়েছে। এক থেকে চার এবং ছয়, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা সর্বাধিক। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলার থেকে ‘দিদিকে বলো’তে অভিযোগ জানানো হয়েছে। তবে কোনও কাজ হয়নি। কল থেকে ঠিকমতো জল পড়ছে না বলে প্রতিদিন টিউবওল থেকে বালতি করে রিজার্ভারে জল ভরতে হচ্ছে। এই কাজ করতে গিয়ে ঘাম ছুটছে সবার। অনেক বাড়িতে পানীয় জলের সংযোগের জন্য সদস্য পিছু কল দেওয়া হয়েছে। কিন্তু কোনওটাতেই জল আসছে না। অধিকাংশ ওয়ার্ডে হাজার ফুটের টিউবওয়েল ছিল। সেগুলি খারাপ হয়ে গিয়েছিল। তারপর তুলেই দেওয়া হয়েছে। পুরসভার একটি পাম্প আছে ১০ নম্বর ওয়ার্ডে। তা অকেজো অবস্থায় পড়ে। সেদিকে কারও নজর নেই। তাছাড়া রাস্তা বেহাল বলে যাতায়াত করা হয়ে পড়েছে দুষ্কর। সবমিলিয়ে তিতিবিরক্ত এখানকার বাসিন্দারা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ