Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌসুমি বায়ুর প্রবেশ উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক জেলা প্রশাসন

মৌসুমি বায়ু প্রবেশ করল উত্তরবঙ্গে। মঙ্গলবার একথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মৌসুমি বায়ুর প্রবেশ উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক জেলা প্রশাসন
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মৌসুমি বায়ু প্রবেশ করল উত্তরবঙ্গে। মঙ্গলবার একথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের দাবি, এবার নির্দিষ্ট সময়েই নামছে বর্ষা। এদিকে, আজ, বুধবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে  আবহাওয়া দপ্তর। এনিয়ে প্রতিটি জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। কন্ট্রোল রুম খুলে উদ্ধারকারী টিম প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

গত বছর জুন মাসের শুরুতেই উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে। এবারও ঠিক একইভাবে চলতি মাসের শুরুতেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সাধারণত জুন মাসের ১০ তারিখ থেকে বর্ষা নামবে বলে ধরা হয়। কাজেই, ১০ তারিখের আগে মৌসুমি বায়ুর প্রবেশ মানেই নির্দিষ্ট সময়ে বর্ষা নেমেছে। এর জেরে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী চার থেকে পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ, বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা এখনও শক্তিশালী হয়নি বলে জানিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের আবহাওয়াবিদ রঞ্জন রায়। তিনি বলেন, এবার আরও কয়েকদিন আগে এখানে উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কথা ছিল। কিন্তু, উষ্ণ সামুদ্রিক স্রোতের জেরে (এলনিনো) বাঁধাপ্রাপ্ত হয় মৌসুমি বায়ু। যারফলে, মৌসুমি বায়ু ঢুকলেও তা এখনও শক্তিশালী হয়নি। তা শক্তিশালী হতে আরও কিছুদিন সময় লাগবে।
এদিকে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে পাহাড়ে ধস এবং সমতলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা করছে প্রশাসন। বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের এক আধিকারিক জানান, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নিয়ে নদীর পাড়ে এবং পাহাড়ের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতির মোকাবিলা করতে পাহাড়ে আর্থমুভার, করাত, সমতলে স্পিডবোট, লাইফ জ্যাকেট, রেসকিউ ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হয়েছে  কন্ট্রোল রুম।

Advertisement
সম্পর্কিত সংবাদ