চাল ব্যবসার আড়ালে হাওলায় টাকা পাচার, ইডি তল্লাশি নরেন্দ্রপুর, পাণ্ডুয়ায়
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হুগলি: চাল ব্যবসার আড়ালে হাওলার মাধ্যমে টাকা পাচার চলছিল। এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক চাল ব্যবসায়ীর বাড়িতে বুধবার তল্লাশি চালায় ইডি। এদিন কলকাতা,  হুগলির পাণ্ডুয়াসহ মোট চার জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ, অসমে সাইবার প্রতারণার টাকা নরেন্দ্রপুরে এই চাল ব্যবসায়ীর খোলা বিভিন্ন কোম্পানিতে আসে। ইডি তদন্তে ধরা পড়ে, সেগুলি কাগুজে কোম্পানি। এর আড়ালে টাকা পাচার করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে ওই চাল ব্যবসায়ী হাওলার মাধ্যমে টাকা সাইবার জালিয়াতদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এর বিনিময়ে তিনি কমিশন পেয়েছেন। তাঁর সঙ্গে পাণ্ডুয়ার ইচ্ছেছোবা দক্ষিণপাড়ার বাসিন্দা তথা খাদ্যদপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মীর যোগ রয়েছে। এই তথ্য আসার পরই এদিন তল্লাশি অভিযান চলে এই চাল ব্যবসায়ীর বাড়িসহ বিভিন্ন জায়গায়। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন নথি।

Advertisement